সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে বিয়ানীবাজার থেকে বিদেশি অস্ত্রসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার রাত সাড়ে ৮টায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এর নেতৃত্বে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াহিদুজ্জামান টিটন (৩৫) নামের ওই যুবলীগ নেতাকে আটক করা হয়। টিটন বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আবদুল মসব্বিরের ছেলে।
তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়িা অফিসার এএসপি ওবাইন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd