সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাফলং বনবিভাগের গ্রিন পার্ক এলাকা থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
উদ্দারকৃত মৃতদেহটি জাফলংয়ের কালিনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৬)-এর। তিনি পেশায় একজন ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যামেরা নিয়ে পর্যটকদের ছবি তোলার জন্য পর্যটনকেন্দ্র সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশ্যে সাদ্দাম বাড়ি থেকে বের হয়। পরে বিকেলে জাফলং বনবিটের গ্রিনপার্ক এলাকায় স্থানীয় লোকজন তার লাশ দেখে পুলিশকে খবর দেন।
পরে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদ্দামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে তৎপর রয়েছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd