সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিও শিক্ষক- কর্মচারীদের অনুকুলে বরাদ্দকৃর্ত অনুদান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলায় ৫১জন শিক্ষক ও ৯জন কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
১৫ জুলাই বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার স্কুল ও কলেজ’র নন-এমপিও ভূক্তদের করোনাকালীন প্রনোদনার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও জৈন্তাপুর বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সপাল আবু সুফিয়ান বিলাল প্রমূখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd