সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার মিজানুর রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার ভোরে তার মৃত্যু হয়। সিএমপির বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আবদুল ওয়ারিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া সিএমপির জনসংযোগ কর্মকর্তা মির্জা সায়েমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২৮ জুন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পঠিয়ে দেয়া হয় মিজানুর রহমানকে। তার স্ত্রী ও সন্তানও এই ভাইরাসে আক্রান্ত।
২২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেয়া মিজানুর রহমানই প্রথম এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি করোনাভাইরাসে মারা গেলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd