গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জে বানবাসী মানুষের জন্য সরকারি সাহায্য সাগরে “কলাগাছের বেলার” মত

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জে বানবাসী মানুষের জন্য সরকারি সাহায্য সাগরে “কলাগাছের বেলার” মত

দিবা নিশি :: গোয়াইনঘাট কম্পানিগঞ্জে তৃতীয় দফায় বন্যার তান্ডবে পানি বন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। অসহায় নিঃস্ব নিম্ন আয়ের বানবাসী মানুষেরা হতবিহ্বল হয়ে শুধু আল্লাহর নাম জপ করছেন। টানা তিন দিনের অবিরাম বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানির সাথে যুদ্ধ করে কোন রকম বেচে থাকার চেষ্টা করে যাচ্ছেন। সরকারের পক্ষ হতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নাম মাত্র খাদ্য সামগ্রী বিতরণ করা হলে তা প্রয়োজনের তুলনায় সাগরের মধ্যে কলা গাছের বেলার মত।

প্রশাসনের পক্ষ হতে আশ্রয় কেন্দ্রের ঘোষণা করা হলে ও নিজের বসত ভিটা ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ যায়নি।

দিনে সামান্য পানি কমলে ও রাত্রে প্রবল বর্ষণে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জরুরি ভিত্তিতে সরকারি সাহায্য সামগ্রীর হার পানিবন্দী মানুষের হারের সাথে সামঞ্জস্য করা না হলে মানবিক বিপর্যয়ের আশংকা করছেন এলাকাবাসী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..