সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: গত কয়েকদিন থেকে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কানাইঘাটে বন্যার আশংকা দেখা দিয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল বানের পানিতে তলিয়ে গেছে। এতে করে অনেক আমন ধানের বীজতলার ক্ষতিসাধন হতে পারে।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে কানাইঘাট সুরমা নদীর পানি বিপদসীমার ৭৭ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কানাইঘাট পূর্ব বাজার খেয়াঘাট, উত্তর বাজার ও কামার পট্টিতে সুরমা নদীর পানি অনেকটা ঢুকে পড়েছে।
বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার পাশাপাশি নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভারি বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কানাইঘাটে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে বলে অনেকে জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd