কানাডায় থেকে কোরআনে হাফিজা হলেন কানাইঘাটের শিশু জুহা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

কানাডায় থেকে কোরআনে হাফিজা হলেন কানাইঘাটের শিশু জুহা

কানাইঘাট প্রতিনিধি :: মাত্র ৭ বছর বয়সে পবিত্র কোরআনে পাকের হাফিজা হয়েছে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গোবিন্দপুর গ্রামের কানাডা প্রবাসী লুৎফুর রহমানের মেয়ে ফাখেরা লুৎফুর জুহা। ৩০ পারা কোরআনের হাফিজা ফাখেরা লুৎফুর জুহা তার বাবা লুৎফুর রহমান ও মা খাদিজা ইয়াসমিন হান্না’র সাথে স্বপরিবারে কানাডার সাসকাচোয়ান সাসকাটুন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে থাকে।

জানা যায়, মাত্র ৭ বছর বয়সে ফাখেরা লুৎফুর জুহা কানাডার উমরবিন খাতাব হিফজুল কোরআন মাদরাসা থেকে হাফিজি ডিগ্রি অর্জন করে। সে অত্যন্ত সুমধুর কন্ঠো পবিত্র কোরআনেপাক তেলোয়াত করে থাকে। জুহার বাবা কানাডার বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখ। তিনি একজন প্রতিষ্ঠিত সেখানকার ব্যবসায়ী। কোরআনের হাফিজা জুহা, লুৎফুর রহমান ও খাদিজা ইয়াসমিন হান্না দম্পত্তির বড় মেয়ে। তাদের আরো দুই সন্তান রয়েছে।

ফাখেরা লুৎফুর জুহা ৭ বছর বয়সে কোরআনের হাফিজা হওয়ায় তার বাবা-মা আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..