হিরো আলমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলো সেই সাথী! আকাশ নিবিরই ষড়যন্ত্রকারী

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

হিরো আলমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলো সেই সাথী! আকাশ নিবিরই ষড়যন্ত্রকারী

ক্রাইম সিলেট ডেস্ক : বেশ কয়েকদিন ধরে হিরো আলমের সঙ্গে সাথী আক্তারের ফেসবুক বার্তা আদান-প্রদান নিয়ে তোলপাড় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এনিয়ে উভয় পক্ষের থানায় জিডি ও ফেসবুক লাইভে এসে তর্ক-বিতর্কের শেষ ছিলনা।

অনেকটাই ধস নামতে শুরু করেছিল হিরো আলমের। বিশেষ করে একটি মেয়ের সঙ্গে তার অশ্লীল ভিডিও চ্যাটিং ফাঁস হওয়া নিয়ে আরও বেশি বেকায়দায় পড়েছিল হিরো আলম।

এনিয়ে তিনিও ফেসবুক লাইভে এসে বলেন, এটা ছিল তার ভুল আর মাতাল অবস্থায় সেদিনের সেই ঘটনা ষড়যন্ত্র করে করা হয়েছে। তবে এই ঘটনার জন্য তিনি ষড়যন্ত্রের স্বীকার দাবি করে সাংবাদিক আকাশ নিবিরকে দোষী করেন।

আজ সকালে সাথী আক্তারকে নিয়ে হিরো আলম ফেসবুক পেজের লাইভে এসে তিনি এসব কথা বলেন। লাইভে সাথী আক্তার বলেন, যা হয়েছে তা আমার ভুল হয়েছে। আমাকে আকাশ নিবির এসব করিয়েছে বলে দাবি করেন। বলেন, এই প্রথম আমার দেখা হিরো আলমের সঙ্গে। এর আগে কখনো হয়নি। সে আজ থেকে আমার ভাই। একসঙ্গে কাজ করতে চাই।

এর আগে আর এক লাইভে আকাশ নিবির ও হিরো আলম ভুল বুঝাবুঝি হয়েছে বলে উভয়ে এনিয়ে সমাধানও টানেন। কিন্তু আজ হিরো আলম আবারও তার ফেসবুুক পেজের লাইভ শেয়ার করার সময় শিরোনাম দিয়েছে ‘আকাশ নিবির ও সাথী আক্তারের মুখোস খুলে গেলো’।

এখন পর্যন্ত গত কয়েকদিনে আকাশ নিবির, সাথী আক্তার ও হিরো আলমের মধ্যে যা হয়ে গেছে তাতে করে আজকের এই লাইভের মধ্য দিয়ে হিরো আলম তার অবস্থান পরিস্কার করতে পেরেছে বলে জানান।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..