সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের ল্যাবে আরও ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৯ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, জৈন্তাপুর উপজেলার ১ জন, কানাইঘাট উপজেলার ২ জন ও বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন বলে জানা যায়।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষায় এই ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ৭৪ টি ও সিলেটের ১০৯ টি নমুনা সংগ্রহ করা হয়।
এই ১৮৩টির পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন সুনামগঞ্জ ও ২০ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd