গোয়াইনঘাটে ফের বন্যার আশঙ্কা জনমনে দুশ্চিন্তা, কৃষকদের মধ্যে উৎকণ্ঠা

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

গোয়াইনঘাটে ফের বন্যার আশঙ্কা জনমনে দুশ্চিন্তা, কৃষকদের মধ্যে উৎকণ্ঠা

সৈয়দ বেলাল আহমদ বাদশা :: সম্প্রতি গোয়াইনঘাট উপজেলায় ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতে ফের বন্যার আশংকায় জনমনে দুঃশ্চিন্তা ও কৃষকদের মধ্যে উৎকন্টা বিরাজ করছে। শুরু হয়েছে বৈরী আবহাওয়া ও বারীবর্ষন।

আবারও ভয়াবহ বন্যা দেখা দিলে উপজেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হবে। পাশাপাশি বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাটের আরও বেহাল দশা ও নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করতে পারে বলে শংকিত হয়ে পড়েছেন স্থানীয় জনসাধারণ।

উল্লেখ্য যে, বিগত বন্যায় গোয়াইনঘাটের বিভিন্ন পাকা-কাঁচা রাস্তাঘাট, নদীভাঙ্গন, কৃষি ও মৎস্য সেক্টরে বিশাল ক্ষতিসাধিত হয়েছে। পাশাপাশি প্রায় ২’হাজার বসতঘর বিধ্বস্থ এবং আংশিক আরো ৫’হাজার বাড়ীঘরের ক্ষতিসাধিত হয়ে অনেকে এখনো গৃহহীন অবস্থায় অন্যত্র বসবাস করছেন। যা আপনারা অনলাইন মিডিয়ায় ও ফেসবুকের মাধ্যমে নদী ভাঙ্গন রাস্তাঘাটের বেহাল দশা পানিতে নিমজ্বিত বাড়ীঘর বিশেষ করে রাধানগর থেকে জাফলং রাস্তা সালুটিকর থেকে হাদারপার বিছানাকান্দি। বঙ্গবীর থেকে গোয়াইনঘাট প্রধান সড়কে বড় বড় গর্তের ও ভাঙ্গনের দৃশ্যপট আপনারা দেখেছেন। পীরের বাজার থেকে বিছনাকান্দি যাওয়ার রাস্তা উঁচু নিচু পাহাড় এর মত।

কাটাখাল তুকুইর সাকের পেকেরখাল ও দামারীপার বড় ধরনের গর্ত ও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দুই একটা ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। অভাবনীয় ক্ষতির কবলে গোয়াইনঘাট উপজেলা যা পুরনে দীর্ঘ সময় লাগতে পারে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুবালী ধমকা হাওয়া বইছে অনেকটা গতি নিয়ে বন্যার পানি বাড়ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..