জকিগঞ্জে ৮শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

জকিগঞ্জে ৮শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

এনামুল হাসান, জকিগঞ্জ :: সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৮০০শত পিস ইয়াবাসহ হাসান আহমদ ও তার স্ত্রী-কে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের মৃত কামাল আহমদের পুত্র হাসান আহমদ (২৬) ও তার স্ত্রী সুমি আক্তার ( ২০)।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে থানার এসআই মোহন রায়, এএসআই কানন কুমার দাস, ও এএসআই মখলিছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বড়পাথর গ্রামে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি হাসান আহমদের বসতঘরে অভিযান পরিচালনা করলে হাসান আহমদের পরিহিত লুঙ্গির কোচা হতে ৩ টি নীল রংয়ের বায়ুরোধক পলিথিনের প্যাকেট থেকে ৬০০শত পিস গোলাপি রঙের ইয়াবা ও তার স্ত্রী সুমি আক্তারের পরিহিত পেটিকোটের কোমরের ভাঁজ থেকে বায়ুরোধক পলিথিনের প্যাকেট থেকে ২০০শত পিস ইয়াবা সহ (মোট ৮০০শত পিস) তাদের কে আটক করে।পরে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, হাসান আহমদ ও তার স্ত্রী বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা হয়েছে।

তিনি আরো জানান, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কোন মহল যেন মাদক ব্যবসা চালাতে না পারে সেজন্য জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। পুলিশ সুপার মহোদয় সিলেট জেলায় মাদক, জুয়া, চোরাকারবারি বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এটা বাস্তবায়নে সবার সহযোগিতা একান্ত কাম্য।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..