সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের আওতাধিন চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনকারীদের কাছ থেকে ভুয়া রশিদে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিলেট মেট্রোপলিট পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত আবেদন করেছেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের নামে ভুয়া রশিদ বানিয়ে তা দিয়ে চেঙ্গের খান নদীতে বালু উত্তোলনকারীদের কাছ থেকে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে চাঁদা আদায় করছে। এতে খাদিমনগর ইউনিয়ন পরিষদের বদনাম হচ্ছে এবং এ নিয়ে স্যোসাল মিডিয়ায় অপপ্রচারও চালানো হচ্ছে।
বিষয়টি সরেজমিন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd