সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ছয়জন চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৭৩ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর ও মহানগর এলাকার ২৮ জন, কানাইঘাটে ১ জন, গোয়াইনঘাটে ১ জন, গোলাপগঞ্জে ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রয়েছেন।
এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। বুধবার (৮ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষায় এই ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়।
রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ১১১টি ও সিলেটের ৭২টি নমুনা সংগ্রহ করা হয়।
এই ১৮৩টির পরীক্ষা করা হলে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২০ জন সুনামগঞ্জ ও ১২ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd