সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোলাপগঞ্জে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফারুক আহমদ (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টায় উপজেলার পৌর এলাকার কদমতলীস্থ সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৭-তারিখ-০৮/০৭/২০২০ইং) দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে জকিগঞ্জ থেকে সিলেট গামী রাস্তার দিয়ে সিএনজি করে একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছে। এসময় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর দিকনির্দেশনায় এসআই মোঃ জুনেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ কদমতলীস্থ সিলেট -জকিগঞ্জ সড়কে চেকপোষ্ট করাকালীন ফারুক আহমদকে ২০১ পিস ইয়াবাসহ আটক করেন।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd