সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শাহপরান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার ও জব্দ করেছে র্যাব। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটে সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালেহ আহম্মেদ (২২) সিলেটের জৈন্তাপুরের দলইপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd