সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষিকা প্রেমিকার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার দায়ে আহাদ মিয়া ওরফে বোদন নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে সিলেটের বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানাগেছে, মোবাইল ফোনের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার করিমপুর গ্রামের এক শিক্ষিকার সাথে আহাদ মিয়া ওরফে বোদনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে চলে আসা সম্পর্কের সুবাদে শিক্ষিকার অশ্লীল-নগ্ন ভিডিও সংরক্ষন করে রাখে প্রেমিক। এক পর্যায়ে মধুর প্রেম বিরহে রূপ নেয়। হয়ে যান একজন আরেকজনের শত্রু। এতে প্রাণের শখা প্রেমিক ক্ষিপ্ত হয়ে প্রিয়তমা প্রেমিকার অশ্লীল ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে।
এ ঘটনায় প্রেমিকা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৮ জুন রাতে লম্পট প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৯ জুন মঙ্গলবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার এসআই অনুজ কুমার দাশ নিশ্চিত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd