সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় গত ২৬ মে ছুরিকাঘাতে আমির হোসেন (২৫) নামের যুবক খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমির সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।
গ্রেফতারকৃতরা হচ্ছে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মীর্জা আফতাবুল ইসলাম মকবুলের ছেলে মীর্জা আতিক (২৬) ও সিলাম টিলাপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে আওলাদ হোসেন (৩০)।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে দক্ষিণ সুরমার কদমতলী থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে প্রথমে গ্রেফতার করা হয় মির্জা আতিককে। পুলিশের এ অভিযানে ছিলেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, ওসি সেলিম মিঞা, ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, এসআই দেবাশীষ দেব, মো. ইবাদুল্লাহ। পরে তার দেয়া তথ্য মতে গ্রেফতার করা হয় সিএনজি অটোরিকশাচালক আওলাদ হোসেন। এসময় জব্দ করা হয়ে ঘটনায় ব্যবহৃত অটোরিকশাও।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
গ্রেফতারকৃত দুজন ঘটনায় জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মুলত ছিনতাইয়ের সময় বাধা পেয়েই তারা আমির হোসেনকে হত্যা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd