সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) সিলেট বিভাগীয় সম্পাদক আবুল হোসেন। তিনি দৈনিক সবুজ সিলেট পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক।
গত (২১ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর প্রাপ্ত ফলাফলে আবুল হোসেনের করোনা পজেটিভ আসে। আক্রান্তের বিষয়টি মিডিয়ার কাছে নিশ্চিত করেছেন আবুল নিজেই।
সাংবাদিক আবুল বর্তমানে সিলেট নগরীর ১১ নং ওয়ার্ডে বিলপাড়স্থ বাসায় হোম আইসোলেশনে আছেন। বাসাতেই তাদের চিকিৎসা চলছে।
এমন খবর পেয়ে সাথে সাথে সাংবাদিক আবুলের সঙ্গে যোগাযোগ করেন বর্তমান সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেতা সাহসী হিরো আলম। তিনি ওই সাংবাদিকের আক্রান্ত হওয়ার থেকে সর্বদা যোগাযোগ রাখছেন। এমনকি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
করোনা আক্রান্ত সাংবাদিক আবুল হোসেন বলেন, করোনা আক্রান্তের খবর পেয়ে আমার প্রিয় বন্ধবর ও বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা গরিবের বন্দু খ্যাত সাহসী হিরো আলম আমার এবং পরিবারে খোঁজ খবর নিচ্ছেন। তিনি দূর থেকে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ।
এদিকে, সাংবাদিকের আক্রান্তের খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন খোঁজ খবর নিচ্ছেন এবং ঈদের দিন তার বাসায় খাদ্য-সামগ্রী পাঠিয়ে দেন।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী ইমন ও সাংবাদিক আবুল হোসেনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকা ও প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল এবং দৈনিক সবুজ সিলেট ও সিলেট প্রতিদিনের স্টাফ ফটোগ্রাফার আজমল আলী।
করোনাকালে পেশাগত দায়িত্ব পালনকালে একাধিকবার নগরভবনসহ মেয়রের বাসভবনে যাওয়া-আসা করতে হয়েছে। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে দেশবাসীর কাছে আবুল হোসেন ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. খায়রুল আলম রফিক ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd