সিলেটে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

সিলেটে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার :: সিলেটের জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের চাঁনপুর সাকিন জামে-মসজিদের সামনে থেকে আটক করেন।

জানা যায়, এসআই অঞ্জন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন চেকপোস্ট ডিউটি করাকালে জালালাবাদ থানাধীন চাঁনপুর সাকিন’ জামে-মসজিদের সামনে থেকে একটি সন্দেহভাজন সিএনজিকে সিগন্যাল দিয়া থামান। এসময় সিএনজির ভিতরে থাকা ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেন।

আটককৃতরা, সুনামগঞ্জদের নলুয়ার নবীনগরের মোস্তফা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫), মনোরঞ্জন তালুকদারের ছেলে হৃদয় তালুকদার (২১), কামাল উদ্দিনের ছেলে মামুন আহমদ (২৩), মো. নূরুল আমিনের ছেলে মো. নুরুজ্জামান সোহাগ (২১), যগিন্দ্র বর্মনের ছেলে হৃদয় বর্মন (২১)।

পরে এসআই অঞ্জন কুমার দাশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-২৭, তাং-২৯/০৫/২০২০খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০(ক)/৩৮/৪১ রুজু করা হয়।

বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..