সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫১ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচাপলক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানীতে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়াদের বেশিরভাগই সিলেট নগরী ও সদর উপজেলার জানিয়ে তিনি বলেন, কোম্পানীগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার রোগীরাও আছেন আজকের শনাক্তদের তালিকায়।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের সকলেই সুনামগঞ্জ জেলায়। এছাড়া ঢাকার থেকে হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের একজনের করোনা শনাক্তের খবর নিশ্চিত করা হয়।
এনিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৩৬ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৬ জন, সুনামগঞ্জে ১৩১ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন শনাক্ত হয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd