সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে কাউন্সিলর আজাদ আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে শামসুদ্দিন হাসপাতালে এসে ভর্তি হন। বর্তমানে তার চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
এর আগে ২৪ মে রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এরপর থেকে তিনি তার বাসায় আইসোলেশনে ছিলেন। এ সময় তার শরীরে কোনো উপসর্গ ছিল না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd