করোনা মোকাবেলায় জনগণের কাছে প্রশংসিত গোয়াইনঘাটের ইউপি সদস্য আব্দুল মুমিন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

করোনা মোকাবেলায় জনগণের কাছে প্রশংসিত গোয়াইনঘাটের ইউপি সদস্য আব্দুল মুমিন

গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনা ভাইরাস ও পাথর কোয়ারী বন্ধ থাকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীর হৃদয়ের মধ্যে মরার উপর খরার ঘাঁ’র মতো বিদ্ধ হচ্ছে। গত ২৬ মার্চ সকল সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধের সাথে সাথে কর্জরত অচল হয়ে পড়েছে তিনলক্ষ জনগোষ্টি অধ্যুষিত দেশের সর্ববৃহৎ আয়তনের উপজেলা গোয়াইনঘাটবাসীর জীবন যাত্রার মান। রুজি-রুজগারের আশা নিয়ে কোথায় যাওয়া সম্ভব হচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থা সংকুচিত হওয়ার কারণে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার নিম্ন আয়য়ের জনগোষ্টী।

করোনাভাইরাসের পূর্বেই বিছনাকান্দি ও জাফলং পাথর কোয়ারী সরকারি সিদ্ধান্তের ফলে বন্ধ থাকায় শ্রমজীবী লোকের মধ্যে হাহাকার দেখা দিয়েছিল। এরই মধ্যে আবির্ভূত হয়েছে করোনাভাইরাস নামক মহামারি। বর্মানে একদিকে মৃত্যুর ঝুকি ও অন্যদিকে খদ্য সংকটের আশঙ্কা। এই দুটি মিলে ভয়াবহ সংকটের প্রতিধ্বনি শুনা যাচ্ছে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মানুষের মধ্যে। কিন্তু ২নং ওয়ার্ডের এই অসহায় লোকদের পাশের ছায়ার মতো দাঁড়ালেন ইউপি সদস্য আব্দুল মুমিন মুনন্সি।

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সংকটময় পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইনে থাকা সাধারণ জনগণের কাছে সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুমিন মুনন্সি।

তিনি বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে কাজ করছেন এবং তাহার ওয়ার্ডের অসহায় মানুষদের খোঁজে খোঁজে তালিকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেন এই জনপ্রতিনিধি। ইউপি সদস্য মুমিনের এই কাজ সবার কাছে যেমন সমাদৃত হয়েছে, পাশাপাশি প্রশংসিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সম্প্রতি সরকারের চাল চুরি ও দুর্নীতি নিয়ে অনেক জনপ্রতিনিধির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তবে এই জনপ্রতিনিধির জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানাচ্ছে মানুষ।

২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুমিন মুনন্সি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে মানুষের অভাব দূর কারার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন এবং সরকারের সকল ত্রাণ সঠিক মতো ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে বিতরণ করছেন। 

ইউপি সদস্য আরও জানান, সরকারের পাশাপাশি বিত্তশালী ব্যক্তিরা দলমত নির্বেশেষে নিম্ন অয়ের ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি এবং তাহার ব্যক্তিগত পক্ষ থেকে কার্যক্রম চলতে থাকবে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..