সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০
শাহ জাহান রাজু, জাফলং :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বাসিন্ধা ক্ষুদ্র পাথর ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সন্তান রমজান আলীকে নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে একটি কু-চক্রী মহল।
ব্যবসায়ী রমজান আলী জানান, জাফলংয়ের লাখেরপার এলাকায় অসহায় কিছু লোক পাথর খোড়ছিলো। সেই পাথর খোড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মহল তার বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। রমজান আলী তাদের এই অপপ্রচারের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছেন।
রমজান আলী বলেন, কিছু গরিব লোক লাখের পাড় এলাকায় পাথর খোড়ছিলো আমি তাদের বাধা না দেওয়ায় আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমি কোন পাথর তোলার মধ্যে নেই। এমনকি আমি এসবের দ্ধারে কাছেও যাইনি। ওই মহলটি আমার কাছে উল্টে চাঁদাদাবি করছে। আমি তাদের চাঁদা না দিলে তারা আমার বিরুদ্ধে আপপ্রচার চালাবে। কিন্তু পাথর কোয়ারী বন্ধ থাকায় তিনি পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছেন।
ওই কু-চক্রী মহলের অপপ্রচার বন্ধে ও তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন রমজান আলী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd