সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৩ হাজার ৭৭০ জন।
এই সময়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১৪ জন।
শনিবার (৯ মে) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া এই সময়ে আরও ৩১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ২,৪১৪ জন।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫,২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়, এবং নমুনা পরীক্ষা করা হয় ৫,৪৬৪টি। এনিয়ে এই পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd