কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন, পুলিশের অভিযানে ২টি লিস্টার মেশিন জব্দ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন, পুলিশের অভিযানে ২টি লিস্টার মেশিন জব্দ

ক্রাইম সিলেট ডেস্ক : কোম্পানীগঞ্জে উৎমাছড়া এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২টি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে। এসময় লিস্টার মেশিনের পাইপ ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ২টার দিকে উৎমা এলাকায় এ অভিযান চালানে হয়। এসময় অভিযানের টের পেয়ে মেশিন মালিক পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ও শামছুল আরেফিনের নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন থেকে রাতের আঁধারে কথিত গর্ত মালিক কারিম ও ফারুক মিয়া সরকারি জায়গায় অবৈধভাবে লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল। স্থানীয় শাহাদত ও আলাউদ্দিন এসব অবৈধ পাথর উত্তোলনের নেতৃত্ব রয়েছেন। রাতের আঁধারে পাথর উত্তোলনের বিষয়ে স্থানীয়রা থানা পুলিশকে মোবাইলফোনে বিষয়টি জানালে সাথে সাথে অভিযান চালিয়ে পুলিশ দুটি লিস্টার মেশিন জব্দ করে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই শামছুল আরেফিন বাদি হয়ে কথিত গর্ত মালিক কারিমের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ জানান, কোনভাবেই পরিবেশ এবং সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তলন করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে। অবৈধ পাথর উত্তোলনকারিদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..