ছাত্রীর জমির ধান কাটলেন শিক্ষকরা

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

ছাত্রীর জমির ধান কাটলেন শিক্ষকরা

ক্রাইম সিলেট ডেস্ক : করোনায় শ্রমিক সংকটে পড়া এক দরিদ্র শিক্ষার্থীর জমির ধান কেটে সহযোগিতা করেছেন শিক্ষকরা। বাগেরহাটের চিতলমারী উপজেলার বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা শুক্রবার (৮ মে) ওই শিক্ষার্থীর জমির ধান কেটে দেন।

স্থানীয়রা জানান, উপজেলার বাশবাড়িয়া গ্রামের মৃত প্রসুন মল্লিকের মেয়ে নিবেদিতা মল্লিক এবছর এসএসসি পরীক্ষার্থী। তাদের এক একর জমির ধান পাকলেও শ্রমিক সংকটে তা কাটতে পারছিল না। বিষয়টি নিবেদিতা তার প্রধান শিক্ষককে জানায়।

শুক্রবার একজোট হয়ে স্কুলের শিক্ষক-কর্মচারীরা কেটে দিয়েছেন ছাত্রীর জমির ধান। করোনা পরিস্থিতিতে সেখানে বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা এক অসহায় শিক্ষার্থীর পরিবারকে এভাবেই সহযোগিতা করেছেন।

বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী সরকার বলেন, এসএসসি পরীক্ষার্থী নিবেদিতা ধান কাটার চিন্তায় ঠিকমতো লেখাপড়ায়করতে পারছিল না। তার পরিবারের সহযোগিতায় আমরা ধানকাটার কাজ করে দিয়েছি।

এদিকে এদিন সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মতাদী ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদের দুই বিঘা জমির ধান কাটে ঘরে তুলে দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল প্রত্যাশীরা।

কৃষক আবুল কালাম আজাদ বলেন, করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তারা এসে আমার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে। তাদের আল্লাহ ভালো করবে। তাছাড়াও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, তাদের বেকার না রেখে চাকরির ব্যবস্থা করে দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..