পুত্রবধূকে ধর্ষণ, গ্রেফতার পলাতক শ্বশুর

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মে ৫, ২০২০

পুত্রবধূকে ধর্ষণ, গ্রেফতার পলাতক শ্বশুর

ক্রাইম সিলেট ডেস্ক : নাটোরের সিংড়ায় পুত্রবধুকে ধর্ষণ মামলার পলাতক আসামি শ্বশুর আব্দুল হামিদকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প। সোমবার দিবাগত রাতে সিংড়া উপজেলার বিয়াশ চকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হামিদ একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিয়াশ চকপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আতিকুল ইসলামের স্ত্রী মোছাঃ মিম খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর আব্দুল হামিদ মিমের ওপর কুদৃষ্টি দেয়। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ছেলে আতিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করে।

পরে আতিকুলের বাবা আব্দুল হামিদ তাদেরকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনে। এরপর গত ২৬ এপ্রিল পুত্রবধূকে একা পেয়ে গলায় ধারালো ছুরি ধরে তাকে ধর্ষণ করে। এ সময় পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আব্দুল হামিদ পালিয়ে যায়। পরে এ ঘটনায় মিম খাতুন সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। তারপর থেকেই সে পলাতক ছিল। সোমবার রাতে র‌্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে আব্দুল হামিদকে গ্রেফতার করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..