সিলেটে যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০

সিলেটে যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও শেখঘাট শুভেচ্ছা ২৫০ নং বাসার মুহিবুর রহমানের পুত্র শামীম আহমদ, শাহিনুর রহমান শাহিন, খালেদ আহমদ ও শাহেদ আহমদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন নগরীর কলাপাড়ার দুর্বার-২ নং বাসার হাজী আব্দুল হাফিজের ছেলে আব্দুল আজিম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বিকাল অনুমানিক ৪টার দিকে শেখঘাটস্থ আব্দুল আজিমের ব্যবসা প্রতিষ্ঠান আব্দুল হাফিজ অটো রাইস মিল গিয়ে যুবলীগ নেতা শামীমের নেতৃত্বে চাঁদা দাবী করেন। এসময় যুবলীগ নেতা শামীম বলেন এখানে ব্যবসা করতে হলে ৫লক্ষ টাকা দিতে হবে এবং প্রত্যেক মাসে ২০ হাজার টাকা করে দিতে হবে। তা না হলে এখানে ব্যবসা করতে পারবেন না। এসময় অকথ্য ভাষায় গালিগালাদ করে ৩ দিনের মধ্যে টাকা না দিলে রাইস মিল বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি প্রদান করেন যুবলীগ নেতা শামীম আহমদ।

বিষয়টি স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্টজনদের অবগত করা হয়েছে বলে অভিযোগ সূত্র নিশ্চিত করে। পরবর্তীতে গত ২৯ এপ্রিল অনুমানিক ১.৩০ মিনিটে সময় আজিমের পিতার মোবাইল ০১৭১২৮৪৬১১৯ এই নাম্বারে যুবলীগ নেতা শামীমের ভাই খালেদ আহমদ তার ব্যবহারিত মোবাইল ০১৭১০–৭৩৬ নাম্বার থেকে ফোন করে হুমকি প্রদান করেন। খালেদ আজিমের পিতাকে বলেন তুমার ছেলেকে বলো টাকা দিয়ে দিতে না দিলে ব্যবসা করতে পারবে না। তুমাদের পরিবারের ক্ষতি সাধিত হবে। অভিযোগ তদন্ত চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..