সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০
মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১ এর সহকারী পরিচালক পদে যোগদান করছেন সিলেটের বিশ্বনাথের নোমান আহমদ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামের মো. আব্দুর রবের পূত্র। রোববার (৪মে) ওই পদে তিনি যোগদান করেন।
এরপর ৩৬ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে ০৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য পুলিশ সুপারের কার্যালয়, ফরিদপুর সংযুক্ত ছিলেন এএসপি পদে।
শিক্ষা জীবনে নোমান আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মেধার স্বাক্ষরের রাখেন।
কর্মজীবনের শুরুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের লেকচারার হিসাবে যোগদান করেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত এটাই ছিল তার কর্মস্থল। পরবর্তীতে ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের মে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে প্রভাষক পদে যোগদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd