সিলেট | |
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০
এনামুল হাসান, জকিগঞ্জ :: ৫০ পিস ইয়াবাসহ জকিগঞ্জ থেকে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। ০৩ মে রোববার দিবাগত রাত সোয়া তিনটায় জকিগঞ্জ পৌরসভা এলাকার ডিগ্রী ব্রীজের উপর থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার খলাছড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে এবাদ আহমদ (২৬), মাইজকান্দির আবদুল মুকিতের ছেলে জুনাইদ আহমদ (২৮), সোনাসার গ্রামের আবদুস সাত্তরের ছেলে ফুয়াদ আল আমিন (২৪), সোনারগ্রামের হোসেন আহমদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৯) ও বাকরশাল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ আবু আশরাফ (২৪)।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের জানান, আমরা জিরো টলারেন্সের প্রতিশ্রুতি নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। মাদকের বিস্তার রোধে জকিগঞ্জ থানা পুলিশ সদা সর্বদা সোচ্চার। আমরা মাদক নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd