সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এসআই নাজির উদ্দীন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল নাজির উদ্দীনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১ মে) তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার জানাজা আজ শুক্রবার (১ মে) সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের চার সদস্য দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। পুলিশ সদর দফতরের হিসাবে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশের ৪১৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd