হাওরে মন্ত্রী-এমপিদের আগমন, স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে নেই সামাজিক দূরত্ব

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

হাওরে মন্ত্রী-এমপিদের আগমন, স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে নেই সামাজিক দূরত্ব

ক্রাইম সিলেট ডেস্ক : হাওরের পর হাওর ছেয়ে আছে সোনালী ধানে। ধানের মৌ মৌ গন্ধে ব্যাকুল এখন সুনামগঞ্জের কৃষককুল। তবে রয়েছে শংকাও। শ্রমিক নেই গোটা হাওরে। বন্যার হাত থেকে ফসল বাঁচাতে সেই ধান কাটায় এগিয়ে আসছেন নিজ পরিবারের সদস্যরা। ঠিক এই সময়টাতেই হাওর সফরে আসেন কৃষিমন্ত্রী। বুধবার মন্ত্রীর হাওরে আসার সংবাদ শোনে পঙ্গপালের মতো ছোটে আসেন মানুষ।

আর তাতেই যতো সর্বনাশ ঘটে গেলো কৃষকদের ! বিস্তীর্ণ ফসলের মাঠ জোড়ে সোনালী ধানের হাতছানি। তার উপর উৎকুণ্ঠিত কৃষককুল। কৃষকরা প্রনোদনা পাবার আশায় যখন উদগ্রীব-ঠিক সেই সময়ে কৃষিমন্ত্রী আসলেন হাওর পরিদর্শনে। ফলে হাল ভেঙ্গেই যাত্রা শুরু উৎসুক মানুষের। মাঠের পর মাঠ পাকা ধান ক্ষেতের উপর দিয়ে সবাই পৌছলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঢংরিয়া গ্রামের সাংহাই হাওরে। সবাই সেখানে দেখলেন অপূর্ব দৃশ্য ! মন্ত্রী নিজ হাতে কাস্তে নিয়ে শুরু করলেন ধান কাটা। কিন্তু দৃশ্যটি আনন্দের হলেও এরই মধ্যে নষ্ট হয়ে গেছে মাঠের অনেক পাকা ধান। মানুষের পায়ের চাপে মাটিতে নুয়ে পড়ে ধানের শীষ। নষ্ট হয় কৃষকের স্বপ্নমোড়া সোনালী ফসল।

মন্ত্রীর আগমনে এসময় স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে সামাজিক দূরত্ব সঠিকভাবে মানা হয়নি। মন্ত্রীদের হাওরের ধান কাটা পরিদর্শন দেখতে আশপাশের বসতি থেকেও লোকজন আসায় বেশ জনসমাগম হয়। এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীরাও মানেননি সামাজিক দুরত্ব।সামাজিক যোগাযোগ মাধ্যমে ধান কাটার ছবি ভাইরাল হলে অনেকেই ছবি নিচে কমেন্টে করেন, এযেন পাকা ধানে মই দেয়া হচ্ছে।
এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এ অবস্থাতে কৃষি মন্ত্রী দুজন কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার মেশিনের চাবি তুলে দেন। হাওরের মাঠে পুলিশ সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বারবার হ্যান্ড মাইকে ঘোষণা দিলেও উৎসুক জনতা তা মেনে চলেননি।

ফলে সামাজিক দূরত্বের নিশ্চিতের বিষয়টি না মেনে উপস্থিত লোকজন একত্র হয়ে পড়েন। এছাড়া তখন সাধারণের ভিড়ে ধান নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেছেন কৃষকরা। এ বিষয়ে সিভিল সার্জন মো. শামছ উদ্দিনের মন্তব্য জানতে চাইলেও তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
সামাজিক দূরত্ব নিশ্চিত না করে হাওরে ধান কাটার প্রসঙ্গে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক দাবি করে বলেন, আমরা সামাজিক দূরত্ব মেনে হাওরে ধান কাটতে যাই। কিন্তু জনগণ সে দূরত্ব রক্ষা করতে পারেননি। তারাও আমাদের সঙ্গে হাওরে ধান কাটতে চলে এসেছে। তারা যেভাবে পারছেন সেভাবেই ধান কাটতে এসেছেন। সংবাদকর্মীরাও সামাজিক দূরত্ব মেনে চলেননি।

তিনি আরও বলেন, হাওরের কৃষক, মজুর মন্ত্রীদের দেখতে তাদের কথা শুনতে আগ্রহ নিয়ে মাঠে এসেছেন। তাদেরকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হয়েছে তারপরও পুরোপুরি সম্ভব হয়নি। আমরা যারা ধান কাটতে ছিলাম তারা সামাজিক দূরত্ব মেনে ছিলাম আমাদের সঙ্গে স্থানীয়রা এসে যোগদান করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..