সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিরাজগঞ্জ সদরের ছোনগাছা বাজারের একটি কম্পিটারের দোকানে মোবাইলে গান লোড করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনার পর ওই কম্পিউটার দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতাউর রহমান (৩২) ফুলকোচা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তার ৩ জন স্ত্রী রয়েছে।
সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলকোচা গ্রামের এক কিশোরী ছোনগাছা বাজারে আতাউর রহমানের কম্পিটারের দোকানে মোবাইলে গান লোড দিতে যায়। ওই সময় দোকান মালিক আতাউর দোকানের সাটার বন্ধ করে দোকানের ভিতরেই ওই কিশোরীকে ধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে আরও দু’জন।
ওসি জানান, বাড়িতে ফিরে গিয়ে মেয়েটি ঘটনা জানালে স্বজনরা থানায় সংবাদ দেয়। রাতেই আসামি আতাউরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd