গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা-পাল্টা হামলার। এই হামলায় আহত হয়েছেন উভয় পক্ষের অনেকেই। গত বৃহস্পতিবার ৪টার দিকে উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা জাফলং নয়াবস্তি গ্রামের ইনছান আলী (৭০)একই গ্রামের মৃত: মকবুল হোসেনের ছেলে ইউসুফ মিয়ার সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকাল ৩টার সময় জাফলং বাজারে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই রুহুল আমীন জানান- খবর পেয়ে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। উভয়পক্ষের আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।