সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় রংপুরে মিঠাপুকুরে দুই নারীসহ এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ওই ইউপি সদস্যের নাম সাইদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার চেংমারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। বুধবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার চেংমারী ইউনিয়নের তালিমগঞ্জ এলাকার মৃত মঞ্জরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কাজ চালিয়ে আসছেন সাইদুল ইসলাম। সেখানে মাদক দ্রব্যের বেচাকেনাও চলত। বুধবারও অসামাজিক কর্মকাণ্ডের উদ্দেশে বহিরাগত দুই নারীকে ওই বাড়িতে নিয়ে আসেন। এসময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যসহ দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd