সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় নিজ ঘরে অর্পিতা দাস বৃষ্টি (১৪ ) নামে এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে এবং এঘটনায় পুলিশ স্কুলছাত্রীর সৎ মামাকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে। সে খোকসা শমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম গৌতম কুমার দাস।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার কাদিরপুর গ্রামের স্কুলছাত্রী অর্পিত দাশ বৃষ্টি তার কক্ষে তালাবদ্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা ঘরের তালা ভেঙে ঘরের ভেতর বৃষ্টির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খোকসা থানার ওসি মজিবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্কুলছাত্রীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে হাতুড়ী জাতীয় কোনো পদার্থ দিয়ে আঘাত করা হয়েছে। এঘটনায় কুমারখালী এলাকা থেকে নিহত স্কুলছাত্রীর সৎ মামা প্রদীপকে আটক করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd