নতুন আইজিপির দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

নতুন আইজিপির দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ

ক্রাইম সিলেট ডেস্ক :: সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন বেনজীর আহমেদ। নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বুধবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে তাকে ব্যাজ পরানো হয়।

নতুন মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। বুধবার (১৫ এপ্রিল) থেকে তিনি দায়িত্ব পালন করবেন বেনজীর আহমেদ।

গণভবনে এসময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..