সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনা ভাইরাস ও পাথর কোয়ারী বন্ধ থাকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের অসহায় ক্ষুধার্ত জনসাধারণ ত্রাণের জন্য বুধবার ওয়ার্ডের লক্ষণছড়া গ্রামে বিক্ষেভ করেন।
বিক্ষোেভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যান পশ্চিম জাফলং ইউনিয়নের ভারপাপ্ত চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড সদস্য রফিক আহমদ। তিনি ১ নং ওয়ার্ডের বুগইলকান্দি, মনাইকান্দি, কাপ্তানপুর, নালুবাক, নয়াগাও কুরি, লক্ষণছড়া, কুলুমছড়া, গাছলাউরাসহ এসকল গ্রামের অসহায় মানুষের খবর নেন।
এমনকি উপস্থিত ক্ষুধার্তদের মধ্যে নিজস্ব তহবিল থেকে কিছু খাদ্য সহায়তা প্রধান করেন এবং যারা এখন পর্যন্ত কোন ত্রাণ পায়নি তাদের নামের তালিকা করেন। তাড়াতাড়ি তাদের ঘরে খাবার নিয়ে যাবেন।
২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম দীর্ঘ দুই মাসেরও বেশী সময় থেকে দেশের বাহিরে রয়েছেন। যার ফলে করোনাভাইরাসের কঠিন সময়ে ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ভারপাপ্ত চেয়ারম্যান রফিক আহমদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd