সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটজুড়ে রোববার ছিল লকডাউনের দ্বিতীয় দিন। লকডাউন ঘোষণাকালে গণসচেতনতায় কিছু নির্দেশনা জারি করে সিলেট জেলা প্রশাসন।
এ অবস্থায় চলমান লকডাউনে সরকারি নির্দেশ অমান্য ও অন্যান্য আইন লঙ্ঘন করার দায়ে সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলায় ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। একইসাথে দায়ি ব্যক্তিদের মোট ১ লক্ষ ২২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ৩৩টি টিমের মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশবাহিনী সহযোগে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে রোববারও নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। মানুষের মাঝে করোনা ঝুঁকি এড়াতে ও সচেতন করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় তিনি সবাইকে ঘরে থেকে নিজেদের পরিবারকে নিরাপদে রাখার আহ্বান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd