সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট :: অবশেষে রাষ্টের সাথে ধোকাবাজি করলেন ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্টানে অনুপস্থিত হয়ে তার দলীয় জমিয়তের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন।জন্মশতবার্ষিকী প্রোগ্রামে অনুপস্থিতির সংবাদকে মিথ্যা বলে নিজে মিথ্যুক জনপ্রতিনিধি হিসাবে উপজেলাবাসীর কাছে পরিচয় দিলেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারাদেশের ন্যায় গোয়াইনঘাটেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। জন্মশতবার্ষিকী অনুষ্টানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। কিন্তুগোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছের দেখা মিলেনি। তার অনুপস্থিতে সমগ্র উপজেলাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি জন্মশতবার্ষিকী অনুষ্টানে উপস্থিত না হয়ে তার দলীয় জমিয়তের প্রোগ্রামে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি মাদ্রাসায় ছিলেন।
সর্বশেষ দেশব্যাপী সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ (মঙ্গলবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নানা অনুষ্ঠান মালা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে। তিনি উক্ত অনুষ্ঠান মালার একটিতে উপস্থিত হননি। এমনকি মঙ্গলবার বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলেও অংশগ্রহণ করেননি।
তিনি সরকারি কর্মসূচিকে সর্বদাই হাস্যরসে উড়িয়ে দেন। বিভিন্ন সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করে থাকেন। একাধিক সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াসে গোলাম আম্বিয়া কয়েস অনেক সময় উপজেলার আলিম সমাজে উসকানি দিয়ে থাকেন। আবার তার আশ্রয়ে ও প্রশ্রয়ে বেশকজন নামসর্বস্ব সংবাদকর্মী নামে বেনামে প্রশাসনের উপর মিথ্যা সংবাদ পরিবেশেন করছেন।
ক্রাইম সিলেটে ‘গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে দেখা মিলেনি ভাইস চেয়ারম্যানের!’ একটি সংবাদ প্রকাশের পর নামসর্বস্ব এক সংবাদকর্মী ফেসবুকে ‘ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে নিন্দা জানাই’। এমন শিরোনামে একটি বিজ্ঞপ্তি ফেসবুকে পোষ্ট করাচ্ছেন। এই বিজ্ঞপ্তিতে নিজেকে মিথ্যুক হিসাবে পরিচয় দিলেন। জন্মশতবার্ষিকী ছিলেন না এই বিষয়টি সর্বমহলের অবগত। বিদায় ক্রাইম সিলেটে তাহার অনুপস্থিতির সংবাদ প্রকাশিত হয়েছে। আর তিনি বিজ্ঞপ্তিতে বলছেন মিথ্যা সংবাদ ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে একজন উপজেলা জনপ্রতিনিধির অনুপস্থিতি থাকার পরও নিরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরব স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd