গোয়াইনঘাটে ফেইসবুকে মন্তব্যের জেরে বৃদ্ধের উপর অতর্কিত হামলা

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

গোয়াইনঘাটে ফেইসবুকে মন্তব্যের জেরে বৃদ্ধের উপর অতর্কিত হামলা

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মন্তব্যের যেরদরে ৫০ বছর বয়সী এক বৃদ্ধের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায় গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গুরকছি গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আক্তারুজ্জামান (২০) এবং একই গ্রামের ফয়জুল করিমের ছেলে শামীম আহমদ (১৯) এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি মন্তব্য নিয়ে বিরোধ ছিল।

মঙ্গলবার দিবাগত-রাত আনুমানিক ৯ টায় গুরকছি বাজার থেকে বাড়ী ফিরছিলেন গুরকছি গ্রামের মৃত হেকিম আলীর ছেলে ফয়জুল করিম (৫০)। ফয়জুল করিম বাড়ি ফেরার পথে গুরকছি উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী ক্লাব ঘরের সামনে পৌঁছামাত্র মৃত মুনসি রহমত উল্লাহর ছেলে নূরউদ্দিনের হুকুমে ফয়জুল করিম নামের ওই বৃদ্ধের উপর অতর্কিত ভাবে হামলা চালায় নূরউদ্দিনের ছেলে আক্তারুজ্জামান (২০),আসাদ উদ্দিন (২১),মক্তার আলী (৬০)সহ অজ্ঞাত আরো ৬/৭ জন।

ফয়জুল করিম নামের ওই ব্যাক্তি অতর্কিত হামলায় শিকার হয়ে মাটিতে পড়িলে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একাধিক বার বমি করেছেন বলে জানা গেছে।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, এই মারামারির বিষয়ে তার কাছে কোন অভিযোগ যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..