সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানাধীন ফতেহপুর বাজার এলাকাস্থ আসামির নিজ বাড়ি থেকে ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মঈনুল ইসলাম (৫০), পিতা- মৃত সোনা মিয়া, সাং- উত্তর কুটাপাড়া, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd