সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: দীর্ঘদিন থেকে পলাতক থাকা সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
গত সোমবার পৃথক দুইটি অভিযান চালিয়ে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নয়াখাল (কালিজুরী) গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র আব্দুন নুর (৫০)কে পাশর্^বর্তী জৈন্তাপুর থানা এলাকা থেকে এবং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের পশ্চিম সর্দারমাটি গ্রামের কুদরত উল্লার পুত্র নাজিম উদ্দিনকে সিলেট শহর থেকে গ্রেফতার করে পুলিশ।
পৃথক দুই অভিযানে নেতৃত্ব দেন থানার এস.আই আবু কাউছার, এএসআই মোজাম্মেল হক, এএসআই ওয়াদুদ। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করেছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd