সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলার ডুবে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে এ ঘটনা ঘটে। ওই ট্রলারের সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাইম উল হক বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ডেইলি বাংলাদেশকে জানান, এখন পর্যন্ত ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের ট্রলারে ৮০ জনের মতো রোহিঙ্গা ছিলেন।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।
মৃতদের নাম-পরিচয় বা বিস্তারিত এখনও জানা যায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd