সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরী থেকে এক ফেনসিডিল বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম সালমান আহমদ (২২)। সে ঘাসিটুলার ৬৫ বাসায় ভাড়া থাকতো। পুলিশ এসময় তার কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল জব্দ করে। তার পিতার নাম শাহেদ আহমদ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সালমানের বাসায় অভিযান চালায়। পুলিশ বাসার চারদিক ঘেরাও করে বাসার ভেতরে ঢুকে। এসময় বাসার ফার্নিচারের ভেতরে বিশেষ কৌশলে রাখা ১৫৫ বোতল ফেনসিডিল পায় পুলিশ।
জানা যায়, জাহাঙ্গীর নামের এক মাদক ব্যবসায়ী ধৃত যুবকের পিতা সাহেদ আহমদকে ফেনসিডিল সরবরাহ করে। এসব মাদক পিতা-পুত্র শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট বিক্রি করে। তার বিরুদ্ধে মাদক আইনে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশের এসআই মো. মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে ধৃত ও অন্যান্য আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফাতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd