সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশ শনিবার বিকেলে মর্গে পাঠিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনের বেলায় উত্তরকুল এলাকায় সুরমা নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানানো হলে থানার ওসি মীর মো. আব্দুন নাসের বিকেলের দিকে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের সাথে যোগাযোগ হলে তিনি জানান, সুরমা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে এমন খবর স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছি। লাশটি দেখে প্রথমিকভাবে ধারণা হচ্ছে, এটা ভারতের কোন ব্যক্তির লাশ হতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd