সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গেল কিশোর

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গেল কিশোর

ক্রাইম সিলেট ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার সময় ভেসে গিয়ে নিখোঁজ স্কুল শিক্ষার্থী দেলোয়ার হোসেনকে (১৪) এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ সৈকতে গোসল করার সময় ভেসে যায় দেলোয়ার।

নিখোঁজ দেলোয়ারের খালু রাশেদ জামাল জানান, গত গত ২৪ ডিসেম্বর ভ্রমণের জন্য ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার গিয়েছিল দেলোয়ার। ২৫ ডিসেম্বর সকালে সৈকতে গোসল করতে গেলে ভাটার টানে সে নিখোঁজ হয়। রেজোয়ান ঢাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালীর বাসিন্দা ব্যবসায়ী সাব্বির আহমদের ছেলে। দেলোয়ারের বাবা সাব্বির আহমেদের খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বাড়ি রয়েছে।

রামু হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ্ জানান, “পেঁচারদ্বীপে বাতিঘর নামে একটি রিসোর্টের মালিক ঢাকার ব্যবসায়ী আবু সাদাত মোহাম্মদ লাভলু। সাগরে ভেসে যাওয়া কিশোর তার ভাগ্নে। পরিবারের সদস্যদের সাথে ওই কিশোর লাভলুর মালিকানাধীন রিসোর্টে ওঠে। ওইদিন সকাল ১০টার দিকে সাগরে সবার সঙ্গে গোসল করতে নামার একটু পরেই ভাটার টানে ভেসে যায় দেলোয়ার। এরপর থেকে বিভিন্ন স্থানে তল্লাশি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার শহর থেকে অনেকটা দূরে ওই রিসোর্টের অবস্থান। উক্ত সৈকত পয়েন্টে তাৎক্ষণিক উদ্ধার অভিযানের জন্য নেই কোনো ব্যবস্থা। এরপরও খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে ওই এলাকায়। তবে এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী খোঁজ মেলেনি।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..