সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
স্টাফ রিপোর্টার ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের আব্দুল মান্নান (কবিরাজ) এর স্ত্রী হাফসা বেগমের সাজানো মামলায় অতিষ্ঠ এলাকার শান্তিকামী মানুষজন। এলাকার কোন লোকের সাথে অল্প বিবাদ সৃষ্টি হলেই মামলা দেওয়ার জন্য ছোটে যান থানায়। আবার কোন মামলা থানায় গ্রহণ না করলেই কোর্টে দায়ের করেন বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
জায়গাটি দখল নিতে ওই নারী ও তার স্বামী বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মিথ্যা মামলার কাছে অসহায় কোপারবাজার ওই জমির প্রকৃত মালিক।
জানা গেছে, বর্তামানে কোপার বাজারের তরকারি গল্লিটি দখল নিতে একের পর এক মিথ্যা সাজানো মামলা দিয়ে যাচ্ছেন ওই জমির প্রকৃত মালিকদের উপর। যাতে জমির মালিকরা মামলা ও পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং সেই সুযোগে তারা জমিটি দখল নিতে পারেন। এই জমির মালিকদের উপর বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়েছেন আব্দুল মান্নানের স্ত্রী হাফসা বেগম। দুইটি অভিযোগ পুলিশ তদন্তও করেছে। তদন্তে কোন সত্যতা না পাওয়ায় থানার ওসি মামলা রেকর্ডভূক্ত করেননি।
কোপার বাজারের তরকারি গল্লি দখল মান্নানের স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি নতুন মামলা করেন। এই মামলাটি তদন্ত করছেন থানার এসআই যীশু দত্ত ক্রাইম সিলেটকে বলেন, তিনি আজ মঙ্গলবার তিনি উভয় পক্ষের লোকজনকে নিয়ে একটি বৈঠকে বসবেন বলে জানান।
এর আগে আরেকটি কোপার বাজারের তরকারি গল্লি দখলের জন্য থানায় আরেকটি আরেকটি সাধারণ ডায়েরি করেন হাফসা বেগম সেই অভিযোগটি এখনও তদন্ত করছেন থানার এসআই আবুল হোসেন। এই জায়গাটি দখলের জন্য আর কতো মামলা করবেন আব্দুল হান্নানের স্ত্রী হাফসা বেগম এমন প্রশ্ন স্থানীয় সচেতন মহলের।
স্থানীয় ভুক্তভোগী ও বাজারের ব্যবসায়ীবৃন্দরা জানান, আব্দুল মান্নানের স্ত্রী হাফসা বেগম এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করতে উঠেপড়ে লেগেছে। এই পরিবারটি এলাকার জন্য একটি বিষাক্ত হয়ে উঠেছে। কোন কিছু বলার সাথে সাথে তারা এলাকার কোন সালিশ ব্যক্তিকে তোয়াক্কা না করে মামলার জন্য থানা চলে যায়। বর্তমানে কোপারবাজারের তরকারি গল্লির মালিকানা নিয়ে যে কথা বলছে তাদেরই বিরুদ্ধে মামলা করছে। এই জমির প্রকৃত মালিকরা হাফসার ষড়যন্ত্রের কাছে অসহায়।
এই মামলাবাজ নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও তাদের সাজানো মিথ্যা মামলা থেকে এলাকাবাসীকে মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd