সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে থানা পুলিশের নামে মাসে লাখ লাখ টাকা আদায় করছে একটি পাথর খেকো চক্র। আর চক্রের নেপথ্যে রয়েছেন স্থানীয় কিছু আওয়ামীলীগ নেতাকর্মী।
জানা গেছে , লোভাছড়া কোয়ারী থেকে প্রতিদিন সম্পূর্ণ অবৈধভাবে ফেলোডার ও এক্সেভেটর দিয়ে পাথর উত্তোলন রাজস্ব ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে করে সরকার প্রতিদিন হাজার হাজার টাকার রাজস্থ আদায় থেকে বঞ্চিত হচ্ছে এবং কোয়ারী নিয়ন্ত্রণকারী একটি পাথর সিন্ডিকেট প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর ব্যবসায়ী ও পাথর উত্তোলনের সাথে জড়িতদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
কানাইঘাট থানার এএসআই ওদুদ গত সোমবার লোভাছড়া কোয়ারীতে গিয়ে ফেলোডার ও এক্সেভেটর চালকদের কড়া নির্দেশ দিয়েছে। যদি মাসে টাকা দেন তাহলে গাড়ি চালাবেন না হয় বন্ধ থাকবে।
বুধাবার বিকালে থানার এএসআই বেলাল বিজিবি ছাউনির নিকট এক্সেভেটর বন্ধ করে দেন। যদি চলে তাহলে তাদের টাকা দিয়ে চালাতে হবে বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে লোভাছড়া কোয়ারীতে প্রায় ১শটি ফেলোডার ও ৬০ এক্সেভেটর চলছে। প্রতিটি ফেলোডার থেকে মাসে বিশ হাজার ও এক্সেভেটর থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় থানা পুলিশকে। এমন অভিযোগ করেছেন ফেলোডার ও এক্সেভেটর চালকরা। তারা আরও বলেন, যদি পুলিশকে টাকা দেওয়া না হয়। তাহলে অভিযানের সময় গাড়ি ধ্বংস করা হবে। এমন ভয়ে তারা পুলশকে টাকা দিতে বাধ্য।
থানার এএসআই ওদুদ বলেন, আমরা কোন সরাসরি টাকা উত্তোলন করি না। স্থানীয় ব্যাবসায়ীদের একটি সমিতি আছে তারা এই টাকা তোলে থানায় পাঠিয়ে দেয়।
কিন্তু লোভাছড়া পাথর কোয়ারী সমিতির সভাপতির সাথে আলাপ কালে তিনি প্রতিবেদককে বলেন, আমাদের লোকজন কোন টাকা উত্তোলন করে না। পুলিশের লোকজন সরাসরি টাকা আদায় করে। আমাদের সমিতির ২শ টাকা মাসিক ফ্রি এগুলা আদায় করে আমাদের লোকজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd