চারটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

চারটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্রাইম সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনীতে প্রকল্পগুলো সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ও চীন সরকারের চুক্তি অনুযায়ী নতুন পাঁচটিসহ ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা।

প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)। এগুলোর দুটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার। জাহাজগুলো হলো- এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত এবং এমটি বাংলার অগ্রগতি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..